তরুনীর ওড়নাতেই ফাঁস নিল দুজন!


তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানির থানাপাড়া এলাকায় বারাসিয়া নদীর পাড়ে একটি গাছ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
এঁরা হলেন নূর ইসলাম (২৫) ও খুকুমনি (২২)। খুকুমনির বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাড়ইপাড়া এলাকায়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে তাঁর ভগ্নিপতির বাড়িতে থাকতেন। নূর ইসলামের বাড়ি কাশিয়ানীর পরাসুর গ্রামে।
স্থানীয়রা জানায়, খুকুমনি বিবাহিত। তাঁর একটি সন্তান রয়েছে। তিনি কাশিয়ানীতে তাঁর ভগ্নিপতি রিপনের বাড়িতে থাকতেন। নূর ইসলাম, রিপনের সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করতেন। সেই সুবাদে খুকুমনির সঙ্গে নূর ইসলামের সম্পর্ক গড়ে ওঠে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর জানান, শুক্রবার রাতে বারাসিয়া নদীর পাড়ে একটি গাছের সঙ্গে দুজনে একটি ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। আজ সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দুজন কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













