দুই স্কুলছাত্রের মৃত্যু বুড়িগঙ্গায় নদীতে গোসল করতে গিয়ে


নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে দুইজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো- ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মামুন মিয়ার ছেলে সৌরভ (১৩) ও একই এলাকার সেন্টু মিয়ার ছেলে আলিফ (১২)।
তারা দুজনেই দেওভোগ হাজী উজির আলী স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুরে কাশীপুররের ডিক্রীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আলিফের বাবা সেন্টু মিয়া সাংবাদিকদের জানান, সৌরভ ও আলিফ দুজনেই রোজা ছিলেন। প্রতিদিন বাসায় এসে হাবিব নামে এক শিক্ষক তাদের দুজনকে আরবি পড়ায়। হাবিব দুজনকে গোসল করার জন্য দুপুর ১২টার দিকে বাসা থেকে ডেকে বুড়িগঙ্গায় নিয়ে যায়। গোসল করার এক পর্যায়ে তারা দুজন ডুবে যায়। এসময় শিক্ষক হাবিব তাদের দুজনকে খুঁজে না পেয়ে পালিয়ে যায়। পরে লোকজন এসে বাড়িতে খবর জানালে পরিবারের লোকজন নদী থেকে দুপুর ২টায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
সেন্টু মিয়া আরো জানান, মামলার ঝামেলার কারণে বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার সাথে যোগাযোগ করা হলে উিউটি অফিসার এসআই মোসলেম আলী শেখ জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













