দেশের পথে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাসেরও বেশি সময় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে কাটিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টা ১০মিনিট) অ্যামিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছেন।
শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অন্য নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক খালেদা জিয়ার লন্ডন ত্যাগের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের ছেড়ে দেশের উদ্দেশ্যে বিদায় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খুবই বিমর্ষ ছিলেন। তবু দেশের বর্তমান রাজনৈতিক ‘ক্রান্তিকালে’ নেত্রীর দেশে ফেরা জরুরি ছিল বলে পরিবার সদস্যদের মায়া তাকে আটকে রাখতে পারেনি।
গত ১৬ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













