নিখোঁজের ১৪ দিন পর বাড়ি ফিরলেন মেয়র


রহস্যজনক নিখোঁজের ১৪ দিন পর সোমবার বাড়ি ফিরলেন জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আলোচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান রোকন। বিজয়ী বেশে পাঁচ শতাধিক মোটরসাইকেল মহড়া নিয়ে তিনি দুপুরে পৌরভবনে যান এবং পৌরবাসী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তবে এখনও নিখোঁজের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, মেয়র রোকন ভোরে তার উত্তরা বাসভবন থেকে সরিষাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ধনবাড়ি উপজেলার বানিয়াজান মোড়ে পৌঁছছেন। সেখান থেকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেল মহড়া নিয়ে সহকারে তাকে সরিষাবাড়ী পৌর ভবনে নিয়ে আসেন। মেয়র পৌর ভবনে উপস্থিত হলে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ পৌর কাউন্সিল ও কর্মচারীরা তাকে সংবর্ধনা দেন।
এসময় তিনি পৌরবাসী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি রাজনীতি করতে আসিনি, সমাজের জন্য ভালো কিছু করতে এসেছি। সকলের ভালোবাসায় আমি আবার ফিরে আসতে পেরেছি। অতীতে আমার কোন ভুল হয়ে থাকলে ক্ষমা চাই। এসময় উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরা ১৩নং সেক্টরের ৬০নং বাসা থেকে বের হয়ে উত্তরা ৭নং পার্কে হাটতে গিয়ে নিখোঁজ হন পৌর মেয়র রোকন। নিখোঁজের দুদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাটিয়াতলা চা বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও এখনো নিখোঁজ রহস্যের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













