নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে বিয়ে দিলেন তার প্রেমিকের সঙ্গে!
টাঙ্গাইলের দেলদুয়ার থানায় স্বামীর উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসলেন ইয়াসমিন। এ সময় তার স্বামী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দেলদুয়ার থানায় পুলিশের সহযোগিতায় এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামের জাহাঙ্গীরের মেয়ে ইয়াসমিন (১৯) প্রায় দেড় মাস পূর্বে বিয়ে হয় পাশের চরপাড়া গ্রামের হায়াদার আলীর ছেলে জহিরুল ইসলামের সঙ্গে।
এর আগে মির্জাপুর উপজেলার নামদারপুর গ্রামের দুলাল খানের ছেলে রাজিবের সঙ্গে ইয়াসমিনের বিয়ে ঠিক হয়েছিল। সেই সুবাদে ইয়াসমিনের সঙ্গে রাজিবের মোবাইল ফোনে যোগাযোগ ছিল।
এর মধ্যে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজিব তার সঙ্গী ছানোয়ার ও রাসেলকে নিয়ে সিএনজিযোগে চরপাড়া বাজারে যায়। সেখান থেকে ইয়াসমিনকে নিয়ে চলে আসার সময় বাজারের পাহাড়াদাররা তাদের আটক করে পুলিশে দেয়।
পরে পুলিশ প্রশাসন দেনদরবার শেষে থানায় স্বামীর উপস্থিতিতে প্রেমিকের সঙ্গেই বিয়ে রেজিস্ট্রি করেন। বিয়ের দেন মোহর সাব্যস্ত হয় ৫ লাখ টাকা।
নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে বিয়ে দিলেন তার প্রেমিকের সঙ্গে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













