রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

’নির্বাচন কমিশন অফিসগুলো আ.লীগের কার্যালয়ে পরিণত হয়েছে’

দেশের নির্বাচন কমিশন অফিসগুলো আওয়ামী লীগের শাখা কার‌্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার বেলা তিনটায় দিনাজপুরের বিরামপুরে স্থানীয় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রিজভী।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আজাদুল ইসলাম আজাদ (৫৩) সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় ও বাম হাতে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি দলের লোকজন আজাদুল ইসলাম আজাদের ওপর হামলা করেছে দাবি করে রিজভী অভিযোগ করেন, “তারা চায় না এ দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। স্বাধীনভাবে মত প্রকাশ করুক।”

রিজভী বলেন, “নির্বাচন কমিশন অফিসগুলো বর্তমানে আওয়ামী লীগের শাখা অফিসের পরিণত হয়েছে। নির্বাচনের আগেই ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়। জোর করে স্থানীয় সরকার দখল করা হচ্ছে। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর করছেন আওয়ামী লীগের নেতারা।”

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী