রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘোষণা দিয়ে বাসচাপায় হত্যা, চালক রিমান্ডে

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে ‘ঘোষণা দিয়ে’ অটোরিকশাচালক মো. ফারুককে চাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় আটক তেঁতুলিয়া পরিবহনের চালক আবদুল মজিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মজিদকে হাজির করা হয়। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খগেন্দ চন্দ্র সরকার সাতদিনের রিমান্ডের আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান মজিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, অটোরিকশাকে ধাক্কা দেওয়ার পর অটোরিকশা চালক ফারুক ধাক্কা দেওয়ার কারণ জানতে চান বাসচালক মজিদের কাছে। এরপরই মজিদ সবাইকে জানান দিয়ে ফারুকের ওপর বাস তুলে দেন। প্রকাশ্যে শত শত মানুষের সামনে বাস তুলে দিয়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যান।

গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে যাত্রীরাই মজিদকে পুলিশে ধরিয়ে দেয়। বাসচালক মজিদের কাছে কোনো লাইসেন্সও ছিল না।

ওই ঘটনায় মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মজিদকে আদালতে হাজির করা হয়।

অটোরিকশাচালক ফারুক হত্যার ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় মামলাটি করেন তাঁর ভাই মো. হারুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত