সোমবার, জুলাই ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাংশায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ২৬ মার্চ ২০১৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন পাংশা উপজেলা প্রশাসন। দিনের শুরুতে রাত ১২ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুরু হয়।

১২.০১ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পুষ্পমাল্য অর্পণ করেন পাংশা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা থানা, পাংশা সরকারি কলেজ, পাংশা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির অঙ্গসংগঠন, পাংশা শিল্প ও বণিক সমিতি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭.৩০ মিনিটে পাংশা শাহজুঁই (রহ:) এর মাজার প্রাঙ্গণে উপস্থিতি এবং মাজার জিয়ারত শেষে স্বাধীনতার মিছিলসহ পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি।

সকাল ৮.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান (ওদুদ), মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পাংশা মডেল থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ মঞ্চে।

সকাল ৯ টায় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, সকাল ১১.৩০ মিনিটে শিল্পকলা একাডেমীতে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনিন ব্যবহার ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, দুপুর ১২.৩০ মিনিটে পুরস্কার বিতরণী, বাদ জোহর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। দুপুর ৩টায় পাংশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকাল ৪টায় পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম পাংশা পৌরসভা ও বণিক সমিতি একাদশ। সন্ধ্যায় সকল মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৭টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেন উপজেলা প্রশাসন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি