রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পারলে ঠেকান, আমি গরুর মাংস খাই : ভারতীয় মন্ত্রী

গো-মাংস নিয়ে এবার অন্তর্দ্বন্দ্বে জড়ালেন ভারত সরকারেরর মন্ত্রীরা৷কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী বলেছেন, তিনি নিজে গরুর মাংস খান। পারলে তাকে ঠেকান।

উল্লেখ্য, কয়েকদিন আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেছিলেন, ‘যারা গোমাংস খেতে চান তাঁরা পাকিস্তানে চলে যান৷’ নাকভির এই মন্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার তারই সহকর্মী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমি গো-মাংস খাই৷ আমি অরুণাচলের বাসিন্দা৷ গো-মাংস খাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে? এটি একটি গণতান্ত্রিক দেশ৷ কারোর মন্তব্যে কিছু যায় আসে না৷’

রিজিজু আরো বলেন, নাকভির এহেন মন্তব্য সঠিক নয়৷ হিন্দু অধ্যুষিত রাজ্যগুলি গো-হত্যা বন্ধ করার জন্য আইন প্রণয়ন করতে পারে৷ কিন্তু সেগুলো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রয়োগ করা যায় না৷ কারণ, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই গো-মাংসের উপর নির্ভরশীল৷

এদিকে, বিজেপি-র এই অন্তর্কলহ নিয়ে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ ট্যুইট করে বলেন, ‘মোদি সরকারের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, তিনি গো-মাংস খান৷ তাহলে নকভি কবে নিজের সহকর্মীকে পাকিস্তানে পাঠাবেন?’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প