পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ওই এলাকার এমদাদুল ইসলাম চৌধুরীর ছেলে অর্ক চৌধুরী (৪) ও আমিরুল ইসলামের মেয়ে সৌদামিনি চৌধুরী (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
জানা গেছে, দুপুরে উঠানে খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় অর্ক ও তার চাচাতো বোন সৌদামিনি। এদিকে দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খুঁজতে শুরু করে স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













