পুলিশ সদস্যের সঙ্গে অন্য পুলিশের মারামারিতে, আহত ১৮
রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের মধ্যে মারামারিতে ১৮ জন আহত হয়েছেন। বুধবার ইফতারের পর মারামারির এ ঘটনা ঘটে। আহত ১৮ জনের মধ্যে ১৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন জানান, আহত অবস্থায় রিজার্ভ ফোর্সের ১৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ৮টার দিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ১১ জনকে ও ৮ নম্বর ওয়ার্ডে দুইজনকে ভর্তি করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরআরএফ সূত্র জানায়, প্রশিক্ষণকালে মারামারির ঘটনায় বুধবার বিকেলে ১১৩ জন কনস্টেবলকে শাস্তি দেয়া হয়। এ নিয়ে ইফতারের সময় পুলিশের সদস্যরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, আরআরএফে প্রশিক্ষণরত কনস্টেবলদের মধ্যে ১৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনা সম্পর্কে ও আহতদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। আরআরএফের কমান্ড্যান্ট পুলিশ সুপার বিএম হারুণ-অর-রশিদ জানান, তিনি ঢাকায় আছেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা ফিরে তদন্ত করে দেখবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













