শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রধানমন্ত্রীকে প্রশ্ন, আপনি চান কি?’

বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে এর কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণগ্রেফতার করে আপনি চান কি?’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও গণগ্রেফতার বন্ধের দাবিতে এক প্রবাসী সমাবেশে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ প্রশ্ন রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল এ প্রবাসী সমাবেশের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রতিদিন আমাদের হাজার হাজার নেতাকর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করছেন। এভাবে বিরোধী দলের নেতাককর্মীদের গণগ্রেফতার না করে আপনি ঘোষণা দিয়ে দেন এই দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না।’

এসময় বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুনের জন্যও এই সরকার পুরস্কার পেতে পারেন বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন দলীয় ভাবে হয় না, হতে পারেনা। দলীয় প্রতীকে এ নির্বাচন হলে ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে।’

নারায়নগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামী নূর হোসেনকে র‍্যাবের হাতে হস্তান্তর করার ব্যাপারে তিনি বলেন, ‘নূর হোসেনকে র‍্যাবের হাতে হস্তান্তর না করে পুলিশের হাতে হস্তান্তর করা উচিত ছিল। কারণ র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা এই খুনের সাথে সরাসরি জড়িত।’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী