বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়ার সতর্কবার্তা
বাংলাদেশ ভ্রমণের ওপর যুক্তরাষ্ট্রের পর নতুন করে নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সরকারের স্মার্ট ট্র্যাভেলার ডট জিওভি ডট এইউ ওয়েবসাইটে হালনাগাদকৃত নতুন এ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে যেসব অস্ট্রেলিয়ান উপস্থিত থাকবেন, তাদের বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চমাত্রার ঝুঁকির বিষয়ে সচেতন থাকা উচিৎ। এ ছাড়া ঝুঁকি নিরসনে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এর মধ্যে রয়েছে, রাতে ঘোরাঘুরি থেকে বিরত থাকা, শুধুমাত্র যানবাহনে চড়ে চলাফেরা করা এবং বার, হোটেল ও পশ্চিমারা যেসব স্থান ও অনুষ্ঠানে নিয়মিত যায় সেসবসহ বিভিন্ন পাবলিক প্লেসে যাতায়াত সীমিত রাখা।’
নতুন এ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সতর্কতার মাত্রা পরিবর্তিত হয়নি। বাংলাদেশে উচ্চ মাত্রার সতর্কতা চর্চা করা উচিৎ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













