মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেসিডেন্ট ও সেনাপ্রধানকে সু চির চিঠি

সাধারণ নির্বাচনে নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত হওয়ার পর মিয়ানমারের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অং সান সু চি। তিনি দেশে নতুন সরকার প্রতিষ্ঠা নিয়ে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ ব্যক্ত করেছেন।

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ঘোষিত ফলাফলে ৯০ শতাংশ আসনেই এনএলডি জয়লাভ করেছে। তবে দেশটির সরকারি কর্মকর্তারা এখনো এনএলডিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেনি।

এর আগে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে জয় পেয়েছিল এনএলডি। কিন্তু জান্তা সরকার ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করেছিল। এবারের নির্বাচনেও সে ধরনের কিছু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সু চির সমর্থকরা।

বুধবার দেশের প্রেসিডেন্ট থেইন সেইন, সেনাপ্রধান মিন অং হেইং এবং পার্লামেন্টের স্পিকার শেউই মানের কাছে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন সু চি । চিঠিটি এনএলডি দলীয় ফেসবুক পেজে শেয়ার করেছে।

এতে সু চি বলেছেন,‘নির্বাচনে দেশের নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করেছে। আমি জাতীয় সংহতির বিষয়ে আগামী সপ্তাহে আপনাদের সুবিধামতো সময়ে আলোচনায় বসতে চাই।’

এদিকে বুধবার পর্যন্ত দেশটির উচ্চ ও নিম্নকক্ষের ১৮২টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ১৬৩ আসনেই জয় পেয়েছে এনএলডি।

প্রসঙ্গত, মিয়ানমারের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে সর্বমোট ৬৫৭টি আসন রয়েছে। তবে জান্তা সরকার দেশটির সংবিধান সংশোধন করে ১৬৬টি আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রেখেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প