বর্তমান প্রেসিডেন্ট ওবামার আগে বুশ!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এখন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশি জনপ্রিয়।
গতকাল বুধবার প্রকাশিত সিএনএন/ওআরসি জরিপে এ কথা জানা গেছে। জরিপে দেখা যায়, এতে অংশ নেওয়া ৫২ শতাংশ মার্কিন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের নেতা বুশের প্রতি অনুকূল মনোভাব পোষণ করেন। বর্তমান প্রেসিডেন্ট ওবামার প্রতি অনুরূপ মনোভাব ৪৯ শতাংশ উত্তরদাতার। জরিপের দিক থেকে দেখলে মার্কিনদের মন ফিরে পেতে জর্জ ডব্লিউ বুশকে প্রায় এক দশক অপেক্ষা করতে হলো।
নাইন-ইলেভেন নামে পরিচিতি আলোড়ন তোলা ২০০১ সালের সন্ত্রাসী হামলার সময় তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি যুদ্ধ অভিযান চালান বুশ। ‘যুদ্ধবাজ নেতা’ আখ্যা দিয়ে অনেক মার্কিনই তাঁকে অপছন্দ করতেন। জরিপে দেখা যায়, অন্য সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জর্জ এইচ ডব্লিউ বুশ (ডব্লিউ বুশের বাবা) ও বিল ক্লিনটনের প্রতি সমর্থন ব্যাপক—৬৪ শতাংশ করে। এএফপি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













