বাস উল্টে সুপারভাইজার হেলপার নিহত


ঝিনাইদহ : জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ঘটনাস্থলে সুপারভাইজার ও হেলপার নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুপারভাইজার হাশেম আলী (৩০), তার বাড়ি একতারপুর গ্রামে। হেলপার মোহাম্মদ মুন্সি (২৮), তার বাড়ি খুলনায়। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বিকেল ৪টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মোবারকগঞ্জ চিনিকলের গেটের সামনে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













