বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি নির্বাচনে ভয় পায় না : ফখরুল

দেশের মানুষের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সরকারের পেছনে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। সরকারের ভিন্নমত পোষণ করলেই মামলা দিয়ে নেতা-কর্মীদের জেলে ভরে দেওয়া হচ্ছে। সরকার ভেবেছিল বিএনপি পৌর নির্বাচনে অংশ নেবে না। বিএনপি নির্বাচনে ভয় পায় না।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া কনস্পেট কিন্ডারগার্টেন স্কুল মাঠে বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীনসহ এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে তড়িঘড়ি করে দলীয় প্রতীকে করানোর পেছনে সরকারের একটি দুরভিসন্ধি ছিল। সরকার মনে করেছিল ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন দিয়ে ধানের শীষকে পরাজিত করতে পারলে মানুষ মনে করবে যে নৌকার জনপ্রিয়তা অনেক।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে, ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডালিম চৌধুরী, সহ-সভাপতি ন¤্র চৌধুরী, রঞ্জু চৌধুরীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী