বিদেশি নাগরিক হত্যার ঘটনা পরিকল্পিত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন।
আজ শনিবার প্রধানমন্ত্রী সিলেট থেকে ঢাকায় রওয়ানা হওয়ার পথে ওসমানী বিমানবন্দরের বাইরের লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্যের কথা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সারা বিশ্বে যখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করে তুলতে বিদেশি নাগরিক হত্যা করা হয়েছে।
বদরউদ্দিন কামরান আরও জানান, যারা এ ধরনের ঘটনায় জড়িত, তাদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশের পাশাপাশি দেশের নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













