বিমানযাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফায়ার সার্ভিস কর্মী


দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান। সেই বিমানে যাত্রী ছিল ২৭৫ জন। বিমানটি আছড়ে পড়ার পর বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় আমিরাত এয়ারলাইন্সের বিমানটি।
এসময় যাত্রীদের উদ্ধার করতে গিয়ে দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হন। বুধবার সন্ধ্যায় দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) এ তথ্য নিশ্চিত করেছেন।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ছিল ২৭৫ জন।
তাদের সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও মারা যান এক ফায়ার সার্ভিস কর্মী। দুবাই মিডিয়া অফিসের এক টুইটে এ কথা জানানো হয়।
এমিরেটস জানিয়েছে, তাদের ফ্লাইট ইকে৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক
বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটি। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি রানওয়েতে পেটের ওপর আছড়ে পড়েছে এবং কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেছে।
বিমানবন্দরে জরুরি অবতরণের পরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বিবিসি। লাইভ এয়ার ট্রাফিক মনিটরের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ বন্ধ রাখা হয়েছে।
এমিরেটসের বিমানের এ দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষাকারী ও ফায়ার সার্ভিসকে বিমানটির দিকে ছুটে যেতে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













