মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নর্থ সাউথের ‘নিখোঁজ’ শিক্ষার্থীর গাড়ি উদ্ধার

চট্টগ্রামে ‘নিখোঁজ’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।

তবে এখন পর্যন্ত ওই শিক্ষার্থী ও তার ব্যক্তিগত গাড়িচালক নিখোঁজ রয়েছেন।

বুধবার রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ জোনের এসি জাহাঙ্গীর আলম।

গত সোমবার বিকাল ৩টা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী তার গাড়িচালকসহ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার ভগ্নিপতি চট্টগ্রাম নগরের খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন ওরফে আকিব (২৫)। তার গাড়ির চালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। আর ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্টমেট্রো-গ ১১-৭২৭৯)।

আকিবের ভগ্নিপতি আবুল মঞ্জুর বলেন, ব্যক্তিগত কাজে সোমবার দুপুরে গাড়ি নিয়ে আগ্রাবাদ গিয়েছিলেন জুনায়েদ। বিকাল ৩টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গরীবুল্লাহ শাহ মাজারের কাছে জুনায়েদের গাড়ির সঙ্গে একটি পাজেরো কিংবা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। দুই গাড়ির সংঘর্ষে জুনায়েদের ব্যক্তিগত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

একপর্যায়ে মাইক্রোবাস বা পাজেরো থেকে দুজন নেমে এসে জুনায়েদের সঙ্গে কথা বলেন। তারা জুনায়েদের ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করে দেবেন বলে গাড়িতে ওঠেন এবং গাড়ি নিয়ে গ্যারেজে যাওয়ার কথা বলে খুলশির দিকে রওনা হন।

জুনায়েদের পরিবার জানায়, জুনায়েদ নর্থ সাউথ থেকে বিবিএ পাস করে চট্টগ্রামে চলে আসেন। চলতি বছরে ফেব্রুয়ারিতে তার বাবা আলতাফ হোসেন চৌধুরী মারা যান। আলতাফ হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন। সাত বোন ও এক ভাইয়ের মধ্যে জুনায়েদ সবার ছোট।

খুলশি থানার ওসি নিজাম উদ্দিন যুগান্তরকে জানান, জুনায়েদের খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত