ভারতীয় ৫ নারীর শক্তিতে কাঁপছে বিশ্ব!


কথায় আছে, যে রাধে সে চুলও বাঁধে৷ কথাটা এযুগে একেবারেই সত্যি৷ এযুগের ভারতীয় মহিলারা একহাতে যেমন গোটা সংসার চালাচ্ছেন তেমনই বাইরের জগতেও তার অবাধ আনাগোনা৷ তাঁরা আর পর্দানসীন নন৷ আপনাদের জন্য রইল ভারতে পাঁচ মহিলার কথা৷ যারা গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন৷
মহিলাদের বিরুদ্ধে হতে থাকা হেনস্তা রুখতে মল্লিকা ‘বেল বাজাও’ অভিযানের সূচনা করেছেন৷ মানবাধিকার সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ করার জন্য তাঁকে লিপম্যান ফ্যামিলি পুরস্কার দিয়ে সম্মানিক করা হয়েছে৷ ভারতেও তার এই কাজ কে স্বাগত জানান হয়েছে৷
অনুরাধা ভাগবতী
অর্থনীতিবিদ জগদীশ ভগবতীর মেয়ে অনুরাধা ভাগবতী মার্কিন নৌসেনায় ২০৭ সালে প্রথম ওমেন অ্যাক্সন নেটওয়ার্কের সূচনা করেন৷ এর সাহায্যে তিনি সীমান্ত অঞ্চলে মহিলাদের সঙ্গে যৌন হেনস্তার বিরুদ্ধে আওয়াজ তোলেন৷ গত ২০ জুন তাকে নিউইয়র্কে বিদেশে কর্মরত পার্সন অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়৷
শেফালী রাজদান দুগ্গল
২০১২ আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের সময় শেফালী বারাক ওবামার নির্বাচনী তহবিলে সাহায্য করেছিলেন৷ দু বছর বয়সেই কাশ্মীর ছেড়ে আমেরিকায় চলে গিয়েছিলেন শেফালী৷ তিনি আপাতত আমেরিকা বিধ্বংস স্মারক পরিষদের একজন সদস্য৷ যা ষাট লক্ষ ইহুদি ও হিটলারের শাসনকালে হওয়া অত্যাচারের কথা মনে করায়৷
নিশা দেসাই বিস্বাল
মোদী-ওবামার নতুন বন্ধুত্বের পেছনেও রয়েছেন এক ভারতীয় মহিলা৷ তিনি আমেরিকার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট নিশা বিস্বাল৷ ওয়াশিংটনের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাকত নিশা দক্ষিণ এশিয়া থেকে আসা সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন যিনি রাজ্যেরে এশিয়া ব্যুরোর প্রধান৷
মেনিকা গিল: চিকিৎসা ও সামাজিক শিক্ষায় স্নাতক মোনিকা আমেরিকার বোস্টনে বড় হয়েছেন৷ ২০১৪ সালে ২০ জুব তিনি আবু ধাবীতে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া কনটেস্টে প্রথম হন৷ তিনি চার হাজার ডলার পুরস্কারের পাশাপাশি বলিউডে কাজ করারও সুযোগ পেয়েছেন৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

















