‘ভারতের চোখ উপড়ে ফেলা হবে’


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘যদি ভারত পাকিস্তানের দিকে নোংরা দৃষ্টিতে দেখে তাহলে ভারতের চোখ উপড়ে ফেলা হবে।’
শুক্রবার কাশ্মীরিদের সমর্থনে একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
শাহবাজ বলেন, কাশ্মীরিদের ইস্যুতে পশ্চিমা দেশগুলোর মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মোদীর হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তারা পাকিস্তানের ওপর হামলা করে ভুল করতে পারে না।
তিনি বলেন, ভারতের পক্ষ থেকে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়নি। সার্জিক্যাল স্ট্রাইক করা হলে ভারত উচিত জবাব পেয়ে যেতো।
নিয়ন্ত্রণ রেখার ওপর ভারতীয় হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা নয়া দিল্লির হতাশার বহিপ্রকাশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













