ভূমিধস এলাকা পরিদর্শনে যাবে বিএনপির প্রতিনিধি দল
আগামী রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে। এতে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও।
আজ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধি দলটি চট্টগ্রামে গিয়ে সেখান থেকে স্থানীয় নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে। পরিদর্শনকালে বিএনপির প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমত ত্রাণ সহায়তা দেবেন।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে প্রবল বর্ষণের পর ব্যাপক ভূমিধস হয়। এতে দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













