মন্ত্রী হয়েও ফুটপাতে দিনমজুরদের কাপ গ্লাসে চা খেলেন ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কেউ কেউ ‘ফাটাকেষ্ট’ বলে থাকে, কেউবা বলেন ‘আমাদের মন্ত্রী’। তবে তিনি যে অন্যদের চেয়ে সত্যিই আলাদা সেটা তার মাঝে আবারও প্রকাশ পেল। এমনটা বোধহয় তিনিই পারেন।
প্রকাশ্যে রাস্তায় নেমে যাওয়া, অবৈধ গাড়িকে পাকড়াও করা। হুটহাট যেকোনো জায়গায় চলে গিয়ে তাৎক্ষনিকভাবে যাত্রীদের হয়রানি করা হচ্ছে কি না তা খোঁজ নেওয়া। এসব খুবই কমন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ক্ষেত্রে।
সম্প্রতি ফেনী গিয়ে এই মন্ত্রী সাধারণ ফুটপাতের পাশের এক রাস্তার দোকানে চা খেতে চাইলে সেখানে তাঁকে একটি চেয়ার-টেবিল দেওয়া হয়। সেখানে বসে তিনি দুধছাড়া চা ও পাউরুটি খান। তাঁকে যেসব কাপ-গ্লাসে প্লেটে চা পানি পাউরুটি দেওয়া হয় সেগুলোতেই দিনমজুররা, সাধারণ মানুষরা খান। এখানেই ওবায়দুল কাদের অন্যদের চেয়ে ভিন্ন। সাধারণ এই ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই ক্যাপশনে লিখছেন ‘আমাদের মন্ত্রী’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













