রাতভর মদের আসর, সকালেই ৪ বন্ধুর মৃত্যু
চার বন্ধু মিলে বাংলা মদের আসর বসিয়েছিলেন। সেই সঙ্গে চলে আড্ডা, কত স্মৃতিই না উঠে আসে সেই আড্ডায়। কিছু না বলা কথাও মদের নেশায় বেরিয়ে আসে মুখ ফসকে।
কিন্তু রাত পোহাতে না পোহাতেই চার বন্ধু একে একে চলে গেলেন না ফেরার দেশেই। এমন কি তাদের নেশাও কাটেনি তখন। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়িয়াতে। বুধবার রাতে গঙ্গানগর পল্লিতে মদের আসরে বসেন চার বন্ধু। বাংলা মদ খেয়েই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ভোর রাতেই প্রথম মৃত্যু হয় অভিজিত্ করণ নামে এক যুবকের। কিছুক্ষণ পর তপন হালদার নামে আরো একজনের মৃত্যু হয়। সকালে মারা যান বাকি দুজনও। মৃত ওই চার ব্যক্তির মরদেহই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর স্থানীয়রা মাংলা মদের ঠেক নিয়ে থানায় অভিযোগ জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













