সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদক সেবনে বাধা দেয়ায় পুড়িয়ে হত্যা

কিশোরগঞ্জের যশোদলে মাদক সেবনে বাধা দেয়ায় এক অটোরিকসা চালককে হাত-পা ও চোখ বেঁধে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অটোরিকসা চালক শামীম ওই গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে।

তাকে আশংকাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় শামীমের মৃত্যু হয় বলে তার চাচা জুবায়ের আলম জানান।

এলাকাবাসী জানায়, গত পরশু বাড়ির পাশে একটি ফিসারিতে বসে মাদক সেবন করছিল আমাটি গ্রামের জনি, আলামিন, শফিকসহ ৪ যুবক। এ সময় শামীম বাধা দিলে ওই চার যুবক তাকে মারপিট করে।

এ ঘটনার জের ধরে রাতে অটোরিকশা চালক শামীম শহর থেকে বাড়ি ফেরার পথে জনি, আল আমিন ও শফিক তাকে ধরে নিয়ে যায় আমাটি গ্রামের কাছে একটি ফিশারিতে। এ সময় তাকে মারপিট করে হাত,পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতলে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, শামীমের শরীরের ৮০ ভাগ অংশ পুড়ে গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি