শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে বাংলাদেশ

মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ। ইতোমধ্যেই মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পারব এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ‘মালদ্বীপ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।

চুক্তিটি ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষ সম্মত হলে এটি আরও ১০ বছরের জন্য নবায়ন করা হতে পারে। চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকরা তাদের নিজ নিজ দেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।

উল্লেখ্য, মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের তথ্যানুসারে, দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কারাগারে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন অভিযোগে আটক আছেন এবং কারাবন্দিরা তাদের অবশিষ্ট সাজার মেয়াদ বাংলাদেশের কারাগারে ভোগ করার ইচ্ছা পোষণ করছেন। প্রস্তাবিত চুক্তিটি স্বাক্ষরিত হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি সাজাপ্রাপ্ত বন্দিদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ