সোমবার, জুন ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিসরের জাহাজডুবির ঘটনায় শিশুসহ ৩০০ জনের মৃতদেহ উদ্ধার

মিসরের উপকূলে জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০০ জনের মৃত দেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। শুক্রবার কর্মকর্তারা বুধবারের জাহাজডুবিতে ১৬০ জন জীবিত উদ্ধার ও ৩০০ মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। কর্মকর্তারা জানান, এখনও ১৫০ জন নিখোঁজ রয়েছেন। জানা যায়, নিহতদের মধ্যে ১০ নারী ও ১টি শিশুও রয়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে,উদ্ধারকৃতদের মধ্যে ১১১ জন মিসরের নাগরিক। এছাড়া ২৬ জন সুদান, ১৩ জন ইরিত্রিয়া,একজন সিরিয়া এবং একজন ইথিওপিয়ার নাগরিক।

মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই জাহাজডুবির ঘটনায় সন্দেহভাজন চার মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর ২০১৬ বুধবার মিসরের বন্দরনগরী রোসেটা থেকে ১২ কিলোমিটার দূরে ওই জাহাজডুবির ঘটনা ঘটে।

জাহাজটি ডুবে যাওয়ার পর আশ্রয়প্রার্থীদের উদ্ধারে সবার আগে এগিয়ে আসেন স্থানীয় জেলেরা। মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। আবদেল রহমান আল মোহাম্মদী নামের একজন জেলে বলেন, শুরুতে কেউই উদ্ধার করতে আসেনি। স্থানীয় জেলেরাই মাছ ধরার নৌকা নিয়ে প্রথমে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ইউরোপমুখী আশ্রয়প্রার্থীর ঢল এখন মিসরকে রুট হিসেবে ব্যবহার করছে—ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থার এমন আশঙ্কার মধ্যে মিসরের উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটল।

জাতিসংঘের তথ্যমতে, ইউরোপে আশ্রয় নেওয়ার জন্য শুধু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প