মেয়েকে ডুবিয়ে হত্যা করায় সৎ বাবার ১০০ বছর জেল


তিন বছর বয়সী সৎ মেয়েকে সুইমিং পুলের পানিতে চুবিয়ে হত্যা করার অপরাধে এক মেক্সিকানকে ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনাটি হয়ত দুর্ঘটনা বলেই চালিয়ে দিতে চেয়েছিলেন ওই নরপশু পিতা। কিন্তু, ধরা পড়ে যান সিসিটিভি ফুটেজে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন বছরের মেয়েকে হোটেলের সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দেন বাবা। ঘটনাটি ঘটেছে মিশোয়াকান মোরিলিয়া শহরে। শিশুটি জলের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করে। বারবার পুলের প্রান্তে এসে উপরে ওঠার চেষ্টা করে শিশুটি। কিন্তু, বাবা জোর করে তাকে পানির মধ্যে ডুবিয়ে রেখে দেয়। দীর্ঘক্ষণ শ্বাস নিতে না পেরে মারা যায় শিশুটি। এই অমানবিক দৃশ্যটি দেখেছিলেন অনেকেই। কিন্তু, তাতে হস্থক্ষেপ করেনি কেউই।
শিশুটির মা প্রথমে এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। পরে পুলের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের মৃতদেহ পানির মধ্যে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মা জানিয়েছেন, প্রথমে মেয়ের মৃত্যুর ব্যপারে কিছুই জানতেন না তিনি। এরপর সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন এই ঘটনার সঙ্গে যুক্ত তার স্বামী।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক তাকে ১০০ বছর কারাদণ্ডের নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













