মেহেদী রাঙা হাতে ঢাবি ছাত্রীরা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল মিলনায়তনে অনুষ্ঠিত হলো মেহেদী উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা। রোববার মেহেদীর রঙে দু’হাত রাঙিয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন ঢাবি ছাত্রীরা।
আন্তঃছাত্রী হল মেহেদী উৎসব ও প্রতিযোগিতায় এ বছর প্রথম হয়েছেন শামসুন্নাহার হলের শিক্ষার্থী চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের ফাবিহা তানজিন আঁচল ও বাংলা বিভাগের প্রথম বর্ষের সেতু। দ্বিতীয় হয়েছেন রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের রুপা সরকার ও ইসরাত জাহান শিলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আঁচল বলেন, হাতে মেহেদী পরতে খুব ভালো লাগে। চ্যাম্পিয়ন হতে পেরে আমার কী যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারব না।
সেতু বলেন, এ প্রতিযোগিতার স্মৃতি সারা জীবন মনে থাকবে। গত বছরের প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলাম।
রানার্সআপ রুপা বলেন, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। যখন মেহেদী লাগিয়ে দিচ্ছিলাম তখনও পাশের জনদের দিকে দেখছিলাম। শেষ করার পর দেখি আমাদেরটা অসাধারণ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ মেহেদী উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে ইউনেস্কোর তালিকাভুক্ত সংগঠন ঢাকাবাসী। সংগঠনটির সভাপতি শুকুর সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে রোকেয়া হলের খণ্ডকালীন আবাসিক শিক্ষক মনিরা বেগম, শামসুন্নাহার হলের পারভিন ইসলাম, সংগঠনটির উপদেষ্টা আফসারুজ্জামান সোহরাব, হুমায়ুন কবির, মহাসচিব শেখ খোদা বকস প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন


ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন













