মোদির যে অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দাবি করেছে, ভারত অধিকৃত ‘কাশ্মিরের হত্যাকাণ্ড’ থেকে বিশ্বের নজর ফেরানোর চেষ্টা করছে নয়াদিল্লি।
পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, ‘উসকানিমূলক’ এবং ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণা অব্যাহত রেখেছে ভারতীয় নেতৃবৃন্দ। একে দুর্ভাগ্যজনক বলেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর দেয়া প্রথম ভাষণে মোদি বলেছিলেন, পাকিস্তানকে একঘরে করা হবে। ভারত এ লক্ষ্যে কাজ করবে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













