যা ভেবেছিলাম তার থেকেও সুন্দর তাজমহল: জুকারবার্গ
গত মাসেই ফেসবুক হেডকোয়ার্টারের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এবার ভারতে এসে সেই প্রশ্নোত্তর পর্ব সারবেন খোদ ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন তিনি। বৈঠক-প্রশ্নোত্তর, এইসবের আগে একবার ঘুরে দেখে এলেন তাজমহল।
ভারতের এই ঐতিহ্যের প্রতি সব মানুষেরই অদম্য আকর্ষণ রয়েছে। বহু বিদেশি পর্যটকের আনাগোনাও হয়। তাই তিনিও ভাবলেন, একবার দেখে আসি। আর সেখানে গিয়ে তাজমহলের সামনে ছবি তুলে পোস্ট করলেন নিজের ফেসবুক পেজে। সেই চিরপরিচিত গ্রে টি শার্ট আর ব্লু জিনস পরিহিত ফেসবুক কর্তা, যিনি ক্যামেরার দিকে পিছন ফিরে থাকলেও এক দেখায় চিনে নেওয়া যায়। এরকমই একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর খুব স্বাভাবিকভাবেই লাইক-শেয়ার-কমেন্টে ভরে গিয়েছে পোস্টটি।
ছবিটি পোস্ট করে জুকারবার্গ লিখেছেন ‘যা ভেবেছিলাম তার থেকেও সুন্দর। ভালবাসা আমাদের কি না করতে উৎসাহিত করে!’ তবে বুধবার প্রশ্নোত্তর পর্বে কি চমক দেবেন জুকারবার্গ? সেদিকেই তাকিয়ে দেশবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













