রহস্যজনক মৃত্যু নওগাঁয় গৃহবধূর
নওগাঁয় চকদেব জনকল্যাণ পাড়ায় পপি দেবী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত পপি জনকল্যাণ পাড়ার সুকুমারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, পপির ঘর বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া না পেলে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ভেতরে পপির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পপির স্বামী সুকুমার জানান, একটি পুকুর লিজ নিয়ে মাছ ব্যবসার জন্য বৃহস্পতিবার তিনি ও তার ভাই মান্দায় অবস্থান করছিলেন। বাড়িতে শুধু পপি ছিলেন। স্বজনদের পক্ষে থেকে পপির মৃত্যুকে হার্ট আ্যটাক দাবি করা হচ্ছে। নওগাঁ সদর থানা পুলিশ পরিদর্শক (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হার্ট আ্যটাক না তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













