রাতের খাবার খেয়ে নারী শিশুসহ পরিবারের ১০ জন অসুস্থ!
কুমিল্লায় রাতের খাবার খেয়ে নারী, শিশুসহ একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, শহরের কাপ্তানবাজারের জসিম মিয়া ও তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এর কিছু সময় পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে অচেতন ১০ জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ডাকাতির জন্য পরিকল্পিতভাবে তাদের খাবারে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা হাসপাতালে
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













