শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তার পাশের মাটি নরম ও গর্ত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টি ও চার লেনের কাজের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালেও তা অব্যাহত থাকে।

সালনা হাইওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, একদিকে বৃষ্টি ও অন্যদিকে মহাসড়কে চার লেনের কাজ চলছে। এ কারণে গাড়িগুলো এক লেনে চলাচল করছে। ফলে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। হাইওয়ে পুলিশ সারাক্ষণ যানজট নিরসন নিয়েই কাজ করছে।

রোদ থাকলে এবং রাস্তার পানি শুকিয়ে গেলে এ পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। যানবাহন একেবারে থেমে নেই। তবে সব যানবাহনই ধীর গতিতে চলছে। ফলে যানবাহনের সারি দীর্ঘ হয়েছে।

এদিকে বিশেষ করে ভোগড়া বাইপাস থেকে ভুলতাগামী সড়কেও তৈরি হয়েছে তীব্র যানজট। যানবাহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা এক জায়গাতেই থেমে থাকছেন।

কোনাবাড়ি থেকে গাজীপুর আসা যাত্রী জালাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টায় সড়কে এসে তীব্র যানজট দেখতে পান। বাসে উঠে চান্দনা চৌরাস্তায় আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।

তিনি জানান, বৃষ্টির কারেণ বাস ও ট্রাকগুলো রাস্তার মাঝখান দিয়ে চলছে। রাস্তার পাশের মাটি নরম ও গর্ত থাকায় যানবাহনগুলো বাম লেন ব্যবহার করছে না। ফলে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। এ থেকেই গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি