লাশ উদ্ধার তরতাজা নববধূর, সুইডেন প্রবাসী স্বামী পলাতক
শ্বশুরবাড়ি থেকে সাজিদা আফরিন রোদেলা (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায়। তিনি শহরের আলীপুর খাবাড়ি মহল্লার শওকত হোসেন খানের মেয়ে। এই ঘটনার পর থেকে রোদেলার সুইডেন প্রবাসী স্বামী আসাদুর রহমান সোহান পলাতক রয়েছেন।
রোদেলার ফুপা ওসমান গনি জানান, রোদেলা ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। গত ১৩ জানুয়ারি গোয়ালচামটের নতুন বাজার গ্রামের মমিনুর রহমান সেন্টুর ছেলে আসাদুর রহমান সোহানের সঙ্গে রোদেলার বিয়ে হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে রোদেলাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রোদেলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ওসি আরো জানান, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতের ননদ ও দেবরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর স্বামীসহ শ্বশুরবাড়ির অন্যরা এখন পলাতক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













