শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে ই সি সচিব করা হলো


অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিম। পদোন্নতি দিয়ে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শফিউল আজিম জননিরাপত্তা বিভাগের সচিবের সদ্য দায়িত্ব পাওয়া মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।’
শফিউল আজিমের গ্রামের বাড়ি কক্সবাজারে। ২০২২ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ এয়ার লাইনসের এমডি হন। ১৯৯৫ সালে তিনি ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













