বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় আখ ব্যবসায়ী নিহত, আহত-২ !

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন (৬০) নামে এক আখ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২ জন। আহতরা হলো নজরুল ইসলাম (৫০) ও আব্দুর রাজ্জাক (৬০)। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের দুধসর ভূমিহীন নামক স্থানে ।

স্থানীয় সুত্রে জানা যায়, চন্ডিপুর গ্রামের জামাল ও নজরুল এবং ব্রাহীমপুর গ্রামের আব্দুর রাজ্জাক রবিবার সকালে মাগুরা থেকে করিমন যোগে আখ নিয়ে নিজ বাড়ী শৈলকুপায় আসছিল।

সেসময় খুলনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার দুধসর ভূমিহীন নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি ট্রাক তাদের করিমনে ধাক্কা দেয়। এসময় জামাল, নজরুল ও রাজ্জাক ছিটকে পরে আহত হয়।

পরে ন্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরমধ্যে গুরুত্বর আহত জামাল উদ্দিনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলে সন্ধা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু