সচিবের গলা ধাক্কায়, বিষপাণ করে মুক্তিযোদ্ধার আত্মহত্যা
সচিবের গলাধাক্কার অপমান সইতে না পেরে আইয়ুব খান (৬২) নামে চট্টগ্রামের এক মুক্তিযোদ্ধা রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে বিষপাণে আত্মহত্যা করেছেন। গুরুতর অবস্থায় মঙ্গলবার দুপুরে তাকে হোটেল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ ওই মুক্তিযোদ্ধার পকেট থেকে চার পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করেছে। ঢাকা জেলা প্রশাসক বরাবর লেখা ওই চিঠিতে তিনি অভিযোগ করে লিখেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান তাকে বাসা থেকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আর এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আইয়ুব খানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব। তিনি সকালে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের ২০৪ নম্বর কক্ষে বিষপান করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ৭০২ নম্বর কক্ষে তাকে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে ২০৪ নম্বর কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখান থেকে তার লেখা চার পৃষ্ঠার ওই চিঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চিঠিতে আইয়ুব খান লিখেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণার জন্য এমএ হান্নান, সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে মাছ, শুঁটকি ও টাকা দিয়েছেন। দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণা করার জন্য বারবার আবেদন করার পরও সচিব ঘোষণা করেননি। এ জন্য সচিবের বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে তিনি মুক্তিযোদ্ধাকে গলাধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন। এ অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













