সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার তরুণী


ঝাং জেতিয়ান। বয়স মাত্র ২৪ বছর। তিনি একজন সফল ইন্টারনেট ব্যক্তিত্বও বটে। জনপ্রিয়তার দিক থেকে যেকোনো তারকার চেয়ে কোন অংশে কম নন তিনি। তবে ঝাং জেতিয়ানের আরও একটি পরিচয় রয়েছে। সেই পরিচয় হল চীনের সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ার বলা হয় তাকে।
সম্প্রতি চীনের ফরচুন ম্যাগাজিন ৫০০ ধনী নারীর তালিকা করেছে। সেই তালিকায় সবচেয়ে কম বয়সী ধনী নারী হিসেবে তুলে ধরা হয়েছে ঝাং জেতিয়ানকে। তবে তার সবচেয়ে ধনী নারীর তালিকায় আসার পেছনে তার বিলিয়নেয়ার স্বামী লিউ কুইংডং’র ভূমিকা রয়েছে।
চীনারা প্রথমবারের মতো ঝাংকে চিনতে পারে ২০০৯ সালে। এ সময় তার একটি ছবি অনলাইনে ভাইরাল হয়। ২০১৪ সালে তাকে দেখা যায় সামার ইয়ুথ অলিম্পিকসের প্রমোশনাল ভিডিওতে মডেল হিসেবে। পরে অবশ্য কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সে প্রস্তাবগুলো গ্রহণ করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্রবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন













