বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারের সাফল্যে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি : হাছান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কে এগোচ্ছি। সারাদেশ খুঁজলেও এখন আর কুঁড়ে ঘর পাওয়া যাবে না। আর সরকারের এমন সাফল্যকে ব্যর্থতায় রূপ দিতে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিকির সাফল্য বাংলাদেশ, দেশের গৌরব’ শীর্ষক এ আলোচনা সভার অয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা-দৌহিত্ররা আজ পৃথিবী জয় করছে। বঙ্গবন্ধুর রক্ত হওয়ায় আজকে টিউলিপ সিদ্দিকি বিদেশেও আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বঙ্গবন্ধু পরিবারের কারণে বাঙালি জাতি সারা বিশ্বে আজ গর্বিত।

তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের নামিদামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিন্তু অন্য একটি দলের প্রধানের সন্তানরা এমন উচ্চ মানের পড়ালেখা করতে পারেনি। তাই আপনারা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে জিয়া পরিবারের তুলনা করবেন না। কারণ, বট গাছের সঙ্গে কচুর গাছের কখনও তুলনা হয় না।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাহ আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী