শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সালাহ উদ্দিন কটেজে উঠেছেন হাসপাতাল ছেড়ে

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এখন শিলংয়ের একটি কটেজে উঠেছেন। তিনি শিলংয়েরই নেগ্রিমস হাসপাতালে (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ।

হাসিনা আহমদ আরও জানান, নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সালাহ উদ্দিন এখন হাসপাতাল ছেড়ে বাসায় থাকতে পারেন। এরপরই কটেজে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ হচ্ছে, পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য ১৪ দিন পর যেন হাসপাতালে নেওয়া হয়। সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে তাঁর স্ত্রী জানান।

৩ জুন সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দেয় স্থানীয় পুলিশ। ২৭ মে আদালতে হাজির করা হলে সালাহ উদ্দিনকে আইনি হেফাজতে (কারাগারে) নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অসুস্থ হওয়ায় তাঁকে ওই দিন রাতেই নেগ্রিমসে পাঠানো হয়।

শিলং না ছাড়ার শর্তে ৫ জুন সালাহ উদ্দিন আহমদকে জামিন দেন আদালত। আরও শর্ত ছিল তাঁকে প্রতি সপ্তাহে একবার আদালতে হাজিরা দিতে হবে।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের গলফ লিং এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে প্রথমে মানসিক হাসপাতালে ভর্তি করে। পরে শিলংয়ের সিভিল হাসপাতাল ঘুরে সর্বশেষ নেগ্রিমসে ছিলেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী