সিরাজদিখানে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা


আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কারিতাসের তাজপুর সদর অফিসে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করে আইসিটি (ইপিএসপিপিআর) প্রকল্প, কারিতাস ঢাকা অঞ্চল। কারিতাস ঢাকা অঞ্চলের ইনচার্জ জুয়েল বিরিবেরুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম।
কারিতাসের আমিনুল ইসলামের পরিচালনা ও নয়ন মজুমদারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল আব্দুল লতিফ, উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, রশুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমেদ সেন্টু প্রমুখ। এসময় বিভিন্ন ফোরাম কমিটি, যুবক্লাবের সদস্য-সদস্যাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) এর প্রতিনিধি। কর্মশালায় সহযোগিতা করেন কারিতাস ইপিএসপিপিআর প্রকল্প।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













