সেনাবাহিনীর ভূমিকা থাকবে মিয়ানমারের সংবিধানে
সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভেটো দেয়ার ক্ষমতা রাখার পক্ষেই ভোট দিয়েছে মিয়ানমারের সংসদ। বৃহস্পতিবার বিবিসি বাংলা জানিয়েছে, এই ভোটের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকল না। তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিষিদ্ধই থাকল। প্রতিবেদনে বলা হয়, সংসদের অধিকাংশ সদস্যই এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। মিয়ানমার সংসদের এই ভোটের মাধ্যমে দেশ পরিচালনায় সেনাবাহিনীকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখা হলো। তবে এই বিল পাসের জন্য ৭৫ শতাংশ ভোটের প্রয়োজন হলেও তা লাভ করতে পারেনি।
মিয়ানমারের গণমাধ্যম জানিয়েছে, এ ভোটের সময় সংসদের দুই কক্ষের ৬৬৪ জন সদস্যের মধ্যে ৩৮৮ জন এর পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এটি কার্যকর করার জন্য ৪৯৮ ভোটের প্রয়োজন ছিল। সংসদের স্পিকার জানিয়েছেন, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এটি কার্যকর করা যাচ্ছে না। সামরিক শাসন থেকে উত্তরণের জন্য ২০১১ সালে মিয়ানমারে সীমিত পরিসরে সংস্কার শুরু হলেও সে দেশের সংসদে এখনও সেনাবাহিনী এবং সাবেক সেনা কর্মকর্তাদের আধিপত্য রয়েছে।
এই বছরের শেষের দিকে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে তার সংসদীয় কমিটি সংবিধানে সামান্য কিছু পরিবর্তনের সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশগুলোর অধিকাংশই বাতিল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনদের বিপক্ষে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বড় জয়ের সম্ভাবনা রয়েছে।
১৯৯০ সালের নির্বাচনে অং সান সু চির দল ব্যাপকভাবে জয়লাভ করেছিল। কিন্তু তৎকালীন সামরিক জান্তা সেই নির্বাচনের ফলাফল অগ্রাহ্য করেছিল। অং সান সু চিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হবে কারণ তার দুই ছেলে ব্রিটিশ পাসপোর্টধারী। এর আগে তিনি বলেছিলেন, মিয়ানমারে যদি সত্যিকার অর্থেই পরিবর্তন আনতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। তবে মিয়ানমার থেকে বিবিসি সংবাদদাতা বলছেন, এই সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনী জানিয়ে দিল যে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে যেতে তৈরি নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













