স্কুল ছাত্রীর ধর্ষণের ভিডিও ফেসবুকে; আটক ১
টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ভিডিও ফেসবুকে দেয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম জীবন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার তরফপুর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ টাঙ্গাইলে বিচারিক আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর মধ্যপাড়া গ্রামের সোলাইমান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তরফপুর চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের নুরু মিয়ার ছেলে মেহরাব হোসেন (২৫) ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য একই গ্রামের মমরেজের ছেলে রুহুল আমীন (১৪) ভিডিও করে।
পরে ওই ভিডিও জাহাঙ্গীর আলম জীবনের ফেসবুক আইডিতে ছেড়ে দেয়া হয়। এ ঘটনা জানাজানি হলে শনিবার ওই ছাত্রীর মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করে। পরে মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন রবিবার জাহাঙ্গীরকে আটক করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, জাহাঙ্গীরকে আটকের পর আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













