স্বামীকে ‘মোটা হাতি’ বলায় বিবাহবিচ্ছেদ
অতিরিক্ত মেদ বিশিষ্ট লোকটির চেহারা পছন্দ ছিলনা পত্নীর। সেইসঙ্গে যৌনতাতেও পারদর্শী ছিলেননা তিনি। সেই নিয়ে দাম্পত্য কলহ ছিল নিত্যসঙ্গী। স্থূলকায় চেহারার জন্য পত্নী তাঁকে ‘মোটা হাতি’ সর্বনামে অভিহিত করেছিল। এই নিয়েই মামলা গড়াল আদালতে। স্ত্রী ‘মোটা হাতি’ বলায় বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করলেন। আর তাঁর আবেদনেই সম্মতি দিল আদালত। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
যদিও এই মামলায় তাঁর জয়যাত্রার শুরু হয়েছিল চার বছর আগে ২০১২ সালে। ‘মোটা হাতি’ সর্বনামে ভূষিত হয়ে মামলায় ওই বছরেই তাঁর পক্ষে রায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট। এরপর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে পালটা মামলা করেছিল তাঁর স্ত্রী। কিন্তু বছর চারেক পরে শেষ হাসি হাসলেন ‘মোটা হাতি’ সর্বনামের পতিই।
দিল্লি হাই কোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘীর রায় অনুযায়ী, “কাউকে ‘মোটা হাতি’ বলা বা তাঁর শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কটাক্ষ করা আত্মসম্মান আঘাত করার সামিল।” উক্ত মামলায় ওই ব্যক্তির তাঁর স্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ, তাঁকে মাঝে মাঝেই মারধর করত তাঁর স্ত্রী। কখনও বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিত।
একইসঙ্গে বধূনির্যাতনের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ারও হুমকিও তাঁকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ ২০০৫ সালের ১১ই ফেব্রুয়ারি রাতে ওই ব্যক্তি যৌন সঙ্গমের জন্য উদ্যত হলে তাঁর গোপনাঙ্গে আঘাত করে তাঁর স্ত্রী।
সব অভিযোগ ভালো করে খতিয়ে দেখে অভিযুক্ত মহিলার আবেদন খারিজ করে বিবাহবিচ্ছেদের পক্ষেই রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













