সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত দুই
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এদের মধ্যে একজন সেনাসদস্য। শনিবার রাত ১০টায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মোবারক হোসেন দুদুর ছেলে শাহীনুর ইসলাম (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সেনাসদস্য শাহীন (২৪)।
স্থানীয়রা জানান, নিহত দু’জন সদরের নান্দিনা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো ড-১৪-২৩৪৪) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শাহীনুর ইসলাম মারা যান।
গুরুতর আহতাবস্থায় সেনাসদস্য শাহীনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













