বুধবার, জুলাই ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা

কিশোরগঞ্জে হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া অটোরিকশার চালক শামীম (২২) মারা গেছেন। মাদকসেবনে বাধা দেওয়ায় মাদকসেবীরা তাকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনোজ কুমার রায় জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, শামীমের চোখ-মুখসহ সারা শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। মুমূর্ষু অবস্থায় এখানে আনায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছিল। কিন্তু তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় এ হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এর আগে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমারিশিপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার শরীরে আগুন দেওয়া হয়। শামীম আমারিশিপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীর মিয়ার একমাত্র ছেলে।

সদর হাসপাতালে ভর্তি অবস্থায় রাত ১১টার দিকে শামীম জানান, সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ির সামনের গ্যারেজে অটোরিকশা চার্জে রেখে ঘরে যাওয়ার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলামীন, রানা, তৌফিক, শফিক, জনিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে তার ঘরের বারান্দায় গাঁজা সেবন করতে দেখে।

তিনি জানান, এ সময় তাদের শামীম তার ঘরের বারান্দায় গাঁজা সেবন করতে নিষেধ করেন। তখন তারা চড়াও হয়ে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হাত ও চোখ বেঁধে বাড়ির পাশে ফিশারির পাড়ে নিয়ে যায়। ওখানে তাকে শারীরিক নির্যাতনের পর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শামীম বাঁচতে গিয়ে ফিশারির পানিতে ঝাঁপ দেন। তার ডাক শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, তার কোনো আত্মীয়-স্বজন থানায় অভিযোগ না করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করছে। অপরাধীদের ধরতে রাত থেকেই এলাকায় পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি