হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল বালুরঘাটের মঙ্গলপুর এলাকায়৷ মৃত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার(৩০)৷হোটেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৯ তারিখ ওই ব্যক্তি হোটেলে আসে৷ রেজিস্টারে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেয় ওই ব্যক্তি৷ হোটের সূত্রের খবর এর আগেও ওই ব্যক্তি বেশ কয়েকবার ওই হোটেলে এসে থেকেছেন৷ চলতি মাসের ৯ তারিখও তিনি হোটেলে থাকতে আসেন৷ অন্যান্যদিন দিনের বেলা ওই ব্যক্তিকে বাইরে দেখা গেলেও সোমবার বিকাল থেকে ওই ব্যক্তিকে বাইরে না দেখতে পেয়ে হোটেলের ম্যানেজারের সন্দেহ হয়৷ পরে হোটেলের তরফে বালুরঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যায় করেছেন ওই ব্যক্তি৷দেহটিকে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করল তা তদন্ত করে দেখছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













