হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩২ ছাত্রী
হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৩২ জন ছাত্রী৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির লাটাগুড়ি গার্লস হাইস্কুলে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পরই স্কুলের হোস্টেলের ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে৷
এরপরই অবস্থার অবনতি হলে তাদেরকে স্থানীয় মহকুমা হাসপাতালের ভরতি করা হয়৷ অসুস্থ ছাত্রীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর৷ খাদ্যে বিষক্রিয়ার ফলেই হোস্টেলের ছাত্রীরা অসুস্থ হয়েছেন বলে ডাক্তাররা জানিয়েছেন৷ ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও তদন্ত শুরু করেছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













